মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মির্জাপুরে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। রবিবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সদরের বাইমহাটি কালী মন্দির থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং মির্জাপুর পৌরসভা এলাকার দুই সহস্রাধিক সনাতনী এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

দুপুর ২টার পর থেকে বাইমহাটি কালী মন্দিরের সামনে সখ্যালঘু সম্প্রদায়ের লোকজন জড়ো হতে থাকেন।

সমাবেশে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি ও পৌরসভার সাবেক প্রশাসক উত্তম কুমার সেন লালু, সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল, যুগ্ম সম্পাদক স্বপন মন্ডল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি বিকাশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শঙ্কর, মির্জাপুর কলেজের সাবেক জিএস বিপ্লব কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী শুভ সাহা প্রমুখ বক্তৃতা করেন।

গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের মন্দির ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102