মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

টাংগাইলে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও জোটভুক্ত বাকশিস, বাশিস, বামাশিস, ও বাকাশিস’সহ অন্যান্য সংগঠনের জেলা প্রতিনিধিদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ও বাকশিস টাঙ্গাইল জেলা শাখার সভাপতি একে এম আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, বাংলাদেশ মাদ্র্র্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন এবং শিক্ষক প্রতিনিধির পক্ষে বক্তব্য রাখেন রিয়ান রাজা। এছাড়া জেলার সকল স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষা ক্ষেত্রে সকল বৈষম্য দূরীকরণ করতে হবে, একযোগে চাকুরী জাতীয় করণ করতে হবে, অবসরে বয়সসীমা ৬৫ বছর ও শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে, স্কেল অনুযায়ী ৪৫% বাড়ি ভাড়া প্রদান করতে হবে। এটা আমাদের প্রাণের দাবী। প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থা আছে। আশা করি দাবি পুরনে তিনি আন্তরিক হবেন। সম্মেলনে টাঙ্গাইলের সমন্বয়কেরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102