মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

ভূঞাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির এডহক কমিটি গঠন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির এডহক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০৭ সেপেম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এক বর্ধিত সভায় উপজেলার তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সেলিমুজ্জামান তালুকদার সেলুকে সভাপতি ও ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সন্তোষ কুমার দত্তকে সদস্য সচিব করে ২১ সদস্য কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন- প্রধানশিক্ষক কামরুল ইসলাম তালুকদার, মোস্তাফিজুর রহমান, সামছুল আলম, জহিরুল ইসলাম, খায়রুল ইসলাম, আসাদুল ইসলাম, মোখলেছুর রহমান, ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মনিরুজ্জামান তরফদার, শাহবাজ উদ্দিন মিঞা, মমতাজ মহল, সহকারী প্রধানশিক্ষক- এসএম ছাত্তার, আব্দুল লতিফ, মোমিন তরফদার, সহকারী শিক্ষক- মাহবুব আলম চৌধুরী, মোবারক হোসেন, রহমান চকদার, রুখসানা আক্তার ও অফিস সহকারী আব্দুল কাদের।
নবনির্বাচিত সদস্য সচিব সন্তোষ কুমার দত্ত বলেন, উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। তিনি সকল শিক্ষক ও কর্মীচারীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে সমিতির কার্যক্রম আরও বেগবান ও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন। এই বর্ধিত সভায় উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির আওতাধীন ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102