মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা চুরি করেছে-স্বপন ফকির

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে আমাদের এক হাজারের মতো ছেলে-মেয়েকে হত্যা এবং বিগত ১৫-১৬ বছরে ব্যাপক দুর্নীতি, লুটপাট, চুরি করা অর্থ পাচার ও মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়াসহ নানা কু-কীর্তির কারণে তাদের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম (স্বপন ফকির)।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ও দেশের বন্যায় চলমান বন্যা পরিস্থিতিতে মৃত্যুবরণকারীদের স্মরণ ও আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় টাঙ্গাইলের মধুপুরে শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কুড়ালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধলপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া ও আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশটাকে কোথায় নিয়ে গেছে হাসিনা। এই আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। কিন্তু এই টাকার হিসাব আমরা পাইনি। তাই এই টাকা বিদেশে নিয়ে গেছে। সাবেক ফরেন মিনিস্টার (পররাষ্ট্রমন্ত্রী) হাসান মাহমুদ বেলজিয়ামে চলে গেছেন। এ রকম অনেক হাসান মাহমুদ ভেতরে ভেতরে বিদেশে চলে গেছেন। তারা যা করে গেছে জানি না ১৭-১৮ কোটি মানুষের কতদিন আওয়ামী লীগের এই অত্যাচারের বোঝা বইতে হবে।

স্বপন ফকির বলেন, গত (৫ আগস্ট) হাসিনা দেশ ছেড়ে ভারতের দিল্লিতে গিয়ে মোদীর কাছে আশ্রয় নিয়েছেন। তার মন্ত্রী, এমপি, বিচারপতি ও অনেক আমলাদের এখন আর দেখা নেই। তারা সবাই পালিয়েছে। শুধু তাই নয়, তাদের দোষর মসজিদ খতিব পর্যন্ত পালিয়েছে এবং একেক জন বের হচ্ছে আর পুলিশ তাগের গ্রেফতার করে আইনের আওতায় আনছে। তাদের এমন কু-কর্মের কারণে সবাইকে দেশ ছাড়তে হয়েছে। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) উপজেলার বিএনপি’র নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ যা করেছে তা আমরা করতে পারব না। সুতরাং যারা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখল ও প্রভাব দেখাবে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে নেওয়া হবে। তাই আপনারা কেউ এমন কর্মকাণ্ডে নিজেকে জড়াবেন না।

এ সময় দোয়া ও আলোচনা সভায় কুড়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শমসের আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন নিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপি সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102