মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিভিন্ন কিন্ডারগার্টেনে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলামের সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ক্রীড়াবিধ ও সমাজ সেবক মামুন খান।

বিগত ২০২৩ শিক্ষাবর্ষের ডিসেম্বর মাসে উপজেলা কিন্ডারগার্টেন সমিতির অন্তর্ভূক্ত সকল কিন্ডারগার্টের কোমলমতি শিক্ষার্থীরা বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়। উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, বিকেডিএএর প্রতিনিধি কামাল পাশা ও যদুনাথ কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আরিফিন মিতালি। এ সময় বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, শিক্ষক ও অভিভাবকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102