মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

আলোকিত কালিহাতীর বিনামূল্যে গাছ বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধি জাতের পাঁচ হাজার চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত কালিহাতী এ অনুষ্ঠানের আয়োজন করে। চারা বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন আলোকিত কালিহাতীর সভাপতি আব্দুল আলীম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান মাহমুদ, আলোকিত কালিহাতীর সাধারণ সম্পাদক ও দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক সরকার হাবিব, আলোকিত কালিহাতীর সহ-সভাপতি রশিদ আহমদ আব্বাসী, এসএ টিভির জেলা প্রতিনিধি আহমেদ রাসেল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি খাইরুল আলম মিল্টন, বাংলা টিভির প্রতিনিধি দাশ পবিত্র, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ও সদস্য নাহিদ হাসান প্রমুখ।

উল্লেখ্য, আলোকিত কালিহাতীর উদ্যোগে বৃক্ষরোপণ, বন্যার্তদের ত্রাণসামগ্রী বিতরণ, ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক কাজ করা হয়ে থাকে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102