মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

ধনবাড়ীতে বিএনপির গণমিছিল ও আলোচনা সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ কওে যাচ্ছে ভবিষ্যৎতে ও দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাবে। বিএনপি’তে অন্য কোন দলের কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহীসদস্য আলহাজ্ব ফকির মাহববুব আনাম স্বপন।

শনিবার (২১সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারী কলেজ মাঠে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে ২০২৪ সালের জুলাই-আগষ্ট এর অভ্যুথানের স্মৃতি স্মরণীয় করে রাখার লক্ষ্যে বিশাল গণমিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি এসময় আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সেই সাথে দেশে এখনো ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী পেত্ত্বারা রয়েছে তাদের থেকে সর্তক থাকতে হবে। সেই সাথে সামনে হিন্দু ধর্মালম্বীদের প্রধানধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। সেই উৎসব যাতে হিন্দু ভাই বোনেরা সুন্দর ও শান্তি পূর্ণ ভাবে পালন করতে পাওে এজন্য সকল বিএনপি’র নেতা ও কর্মীদের কে তাদেরকে সহযোগীতা করার নির্দেশ দেন তিনি।

এসময় আরোও বক্তব্য দেন-টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল, সাধারণ সম্পাদক ফরহাদ, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবহান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপনসহ অন্যান্য নেতাকর্মীরা। ধনবাড়ী উপজেলা, পৌর সভাসহ প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102