মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে গোছলে নেমে এক ছাত্রের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে গোছল করতে নেমে ফাহাদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার সময় বন্ধুদের সাথে মির্জাপুর উপজেলার উয়ার্শী নদীতে নাগরপাড়া ঘাটে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়।

ফাহাদ উপজেলার উয়ার্শী ইউনিয়নের নবগ্রাম গ্রামের মামুন শিকদারের ছেলে। সে মৈশামুড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, ফাহাদ সোমবার নাগরপাড়া ঘাটে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর গহীন পানিতে গেলে স্রোতের কারণে আর তীরে ফিরতে পারেনি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরী বিকেল ৪টায় নিহত ফাহাদের লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস ডুবুরী দলের টিম লিডার বেলাল জানান, আড়াইটার সময় ফায়ার সার্ভিস ফাহাদের নিখোঁজ সংবাদ জানতে পারে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিকেল ৪টায় আমরা তার উদ্ধার করি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102