মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুরের সড়ক দূর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৪৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ দুইটি ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে টাঙ্গাইলের গোপালপুরে ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে দড়িসয়া সুরুজের রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে ভ্যান চালক বাবলু মিয়া (৫০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। এ ঘটনায় নিহতের পিতা বাদশা মিয়া বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন গোপালপুর থানা পুলিশ।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, এ বিষয়ে সদর থানা থেকে একটি বেতার বার্তা পেয়েছি মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। আমরা একটি মামলা গ্রহণ করেছি । তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিহতের নিকটাত্মীয় জানান, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সময় নিহতের বাবা, স্ত্রী, দুই ছেলে এবং বোন জামাই উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102