মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পূজা মন্ডপের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মী কাজ করবে-আজাদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, পূজা মন্ডপের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় বিএনপির প্রতিটি নেতাকর্মী কাজ করবে। পূজা নিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বা পরিস্কার পানি ঘোলা করতে চায় এবার তাদের প্রশাসনকে সাথে নিয়ে শক্ত হাতে ধমন করা হবে। ধর্মের ওপর কোনো ভাবেই আঘাত আসতে দিবো না।

শনিবার (৫ অক্টোবর ) বেলা ১১টায় মির্জাপুর বাইপাস মৃধা ভবনের মিলনায়তনে বিএনপি ও বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি- সম্পাদকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি বিকাশ গোস্মামী, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন মন্ডল প্রমুখ।

আবুল কালাম আজাদ সিদ্দিকী তার বক্তৃতায় বলেন, বিএনপি কোন হিংশার রাজনীতি করবেনা। দেশের মানুষকে একসাথে নিয়ে দেশের কল্যানে কাজ করতে চাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের কাজে সর্বাত্মক সহযোগীতা দিতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102