মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে ইমন হত্যা মামলায় দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: সালাউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মির্জাপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো: আরিফ মিয়া ও ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল খান। আরিফ মিয়াকে বুধবার এবং আব্দুল জলিলকে বৃহস্পতিবার রাতে তাদের বাসা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে মির্জাপুর হাইওয়ে থানার কাছে কলেজছাত্র ইমন গুলিতে আহত হলে ১৪ দিন পর চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। পরে তার ভাই সুমন ২২ আগস্ট মির্জাপুর থানায় সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আহসানুল হক টিটু ও সাত সংসদ সদস্যসহ ১৫৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০০ থেকে ৫০০ জনের নামে মামলা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102