মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্পঃ বর্ষার চারা লাগানো হলো শীতে পরিণতি সব মৃত্যু!!

টাংগাইলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম মিয়ার দাফন সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার বটতলায় বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম মিয়া (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকাল ১০টায় শহরের বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী (ভূমি) কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুহল আমিন শরিফ অধীনে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম মিয়া বার্ধক্যজনিত কারণে দিবাগত রাত ২টার সময় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লালি……রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক কন্যাসহ ছাত্র-ছাত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে কাদেরীয়া বাহিনীর একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। তিনি বাসাইল উপজেলার আইড়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং রণাঙ্গনের সকল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

টাঙ্গাইল পুলিশ লাইন্সের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কয়েকজন মুক্তিযোদ্ধাসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এরপর তাঁর গ্রামের বাড়ি বাসাইল উপজেলার নেধার গ্রামে যোহরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102