মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

মির্জাপুরের ২০৮টি পূজামন্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে পৌর বিএনপি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৩৮৬ বার পড়া হয়েছে

মো. জাহাঙ্গীর হোসেন,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা বলেছেন, উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২০৮টি পূজামন্ডপের নিরাপত্তা দিতে মাঠে থাকবে পৌর বিএনপির নেতাকর্মীরা। দেশ নেতা তারেক রহমানের নির্দেশে তারা এই দায়িত্ব পালন করেবন।

গতকাল সোমবার রাতে উপজেলা আজগানা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন শেষে কুড়িপাড়া বাজারে সনাতন ধর্মালম্বী ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আজগানা ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লতিফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, পৌর যুব দলের আহবায়ক হামিদুর রহমান লাঠু প্রমুখ।

পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা তার বক্তৃতায় বলেন, চলতি বছর মির্জাপুর উপজেলায় সর্বোচ্চ সংখ্যক ২০৮টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছেন। দেশ নেতা তারেক রহমানের নির্দেশ এই পুজামন্ডপের নিরাপত্তায় তারা নিয়োজিত থাকবেন। উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালনে নেতার নির্দেশে শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন বলে সনাতন ধর্মের নেতৃবৃন্দকে তিনি আশ্বাস্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102