মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে সাইফুল হত্যা মামলার আসামীর ৩ দিনের রিমান্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৪৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মাংস ব্যবসায়ী সাইফুল হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত লিয়াকতকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদুল ইসলাম পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভূঞাপুর) আদালতের বিচারক রুমেলিয়া সিরাজাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শনিবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ভূঞাপুর থানায় নিয়ে আসা হয়েছে। লিয়াকত তালুকদার কুকাদইর গ্রামের সন্দেশ তালুকদারের ছেলে ও মামলার ১ নম্বর আসামি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদুল জানান, হত্যার ঘটনায় গত শুক্রবার রাতে তার ছেলে সজিব বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ওই রাতেই আসামি লিয়াকতকে গোবিন্দাসী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিয়াকত চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের স্বার্থে কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, ঢাকার মাংস ব্যবসায়ী সাইফুল বুধবার দুপুরে বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা দেন। রাতে বাড়ি না ফেরায় খোঁজ নিতে থাকে পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের পাশে স্থানীয় লোকজন সাইফুলের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102