মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

গোপালপুরে মানবসেবা সংস্থার বৃক্ষরোপণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ গাছ লাগাও পরিবেশ বাঁচাও, নিজে বাচোঁ অন্য কে বাচাঁও-এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালপুরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। জনকল্যাণমূলক স্থানীয় মানব সেবা সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে।
গতকাল শনিবার বিকালে সংস্থাটি গোপালপুর টু সৈয়দপুর সড়কের সৈয়দপুর ঈদগাহ সংলগ্ন ৩ কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে খালি পরে থাকা জায়গায় ফুল ও ফলের গাছ লাগায় যা অত্যন্ত সৌন্দর্যমন্ডিত হবে বলে আশা করছে এলাকার মানুষ।
গাঁয়ের কিছু উদ্যোমী শিক্ষিত তরুণ যুবক মিলে গড়ে তোলা সংস্থার বৃক্ষরোপন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সভাপতি জুয়েল সরকার সহ সভাপতি আল আমিন খান সম্পাদক জুয়েল খান দপ্তর সম্পাদক সোহেল রানা কোষাধ্যক্ষ সাব্বির হোসেন স্বাস্থ্য সম্পাদক নয়ন মিয়া সহ সংস্থার বিভিন্ন শ্রেনীর সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের খরুরিয়া গ্রামে সেবা সংস্থাটি গড়ে তোলা হয়। সদস্য চাঁদা ও গন্যমান্য সমাজ সেবকদের আর্থিক সহযোগিতায় ছুটে চলা সংস্থাটি জন্মের পর থেকেই ৩ বছর যাবৎ এলাকার রাস্তা সংস্কার দুস্থদের চিকিৎসা অসহায় আর্থিক সাহায্য মেধাবী গরীব শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ঈদের সময় অসহায়দের ঈদ উপহার সহ বিভিন্ন জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102