মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার টাংগাইলে তিন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করলো বিএনপি বিএনপি থেকে মোহাম্মদ আলী কে বহিস্কার

গোপালপুরে ১৪শ পিস ইয়াবাসহ দুইজন আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে ১৪ শত পিস ইয়াবা দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ।
গতকাল সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার শাখারিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামের মোঃ মনিরুজ্জামানের স্ত্রী মোসাঃ নুরজাহান খাতুন (৪৮) এবং ভূঞাপুর উপজেলায় জগৎপুরা গ্রামের মোঃ লাল খানের ছেলে মোঃ রোকনুজ্জামান রোকন খান (৩০)।
জানা যায়, টাঙ্গাইল ডিবি (দক্ষিণ) পুলিশ গোপালপুর উপজেলার নলিন বাজার এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাখারিয়া গ্রামে মোঃ মনিরুজ্জামান (৫৫) এর বাড়িতে মাদক উদ্ধারে অভিযান চালালে ১ হাজার চারশত পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে গোপালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102