মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

মধুপুরে চোরাই চালসহ ১ জন গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

মধুপুরে চোরাই চালসহ ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাংগাইলের মধুপুরে ৭৬ বস্তা চোরাই চাউল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশ(উত্তর)। টাংগাইলের ভূঞাপুর উপজেলার নারান্দিয়া এলাকা থেকে আব্দুল হাই(৪১) একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল হাই কালিহাতী উপজেলার মালতি এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

ডিবি পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ১২ অক্টোবর মধুপুর পৌরসভার মেসার্স হাজী সেমি অটো রাইচ মিল এর মেইন গেইট ও দরজার তালা কেটে রাতের অন্ধকারে অজ্ঞাতনামা চোরেরা ৫০ কেজির ১৩০ বস্তা চাউল চুরি করে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা। পরে এ ঘটনায় মধুপুর থানায় মামলা দায়ের করা হয়।

চুরির মামলাটি ক্লু-লেস হওয়ায় পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপাঃ) মোঃ শরফুদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চাউল চুরির রহস্য উদঘাটন করে। চুরির সাথে জড়িত ব্যক্তির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। আসামী আব্দুল হাইয়ের নিকট থেকে চুরিকৃত ৫০ কেজির ৭৬ বস্তা চাউল উদ্ধার করা হয়। পরে আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৩০ বস্তা চাউল চুরির কথা স্বীকার করেন। আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। চুরির সাথে জড়িত অন্যান্য আসামীদের  গ্রেফতারের লক্ষে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102