মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিন মামলায় ড. আব্দুর রাজ্জাক ১৫ দিনের রিমান্ডে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের দুটি হত্যা ও একটি ভাঙচুর মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল সোমবার (১১ নভেম্বর) টাঙ্গাইল অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তিনজন বিচারক পৃথক ভাবে এ রায় দেন। টাঙ্গাইল অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন বলেন, তিনটি মামলায় তাকে ১৫ দিনের রিমান্ড দোওয়া হয়েছে। তার মধ্যে মধুপুর উপজেলায় গত ৪ আগষ্ট হামলার ঘটনায় একটি মামলা ও অপর দুটি হলো- মির্জাপুরে ইমন হত্যা ও টাঙ্গাইল সদরে মারুফ হত্যা মামলা।

আমরা রাষ্ট্রপক্ষ রিমান্ড শুনানীতে খুবই খুশি তবে তার উপযুক্ত শাস্তি হলেই আমরা সন্তুষ্ট হব। অপর দিকে সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গনে অবস্থান নেয়। পরে বিকেল সাড়ে তিনটার দিকে সাবেক মন্ত্রীকে আদালতে আনা হয়।

এসময় তাকে লক্ষ করে ডিম ছুঁড়ে মারে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল আমিন বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা এই রাজ্জাকের উপযুক্ত বিচার চাই ও যারা এখনো বাহিরে তাদের শিগগিরই গ্রেপ্তারের দাবী জানাচ্ছি। আদালত সূত্রে জানা যায়, প্রত্যেকটি মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে বিচারকদ্বয় ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ রায় হওয়ার পর সাবেক মন্ত্রীকে জিঞ্জাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102