মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

মির্জাপুরে ২০টি কয়লার চুল্লি ধ্বংস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ও আজগানা ইউনিয়নের সরকারি বনের ভেতর স্থাপিত অবৈধ ২০টি কয়লার চুল্লি যৌথ অভিযানে ধ্বংস করা হয়েছে।

যৌথ অভিযান সুত্রে জানা গেছে, গত রোববার উপজেলার বাঁশতৈল ও আজগানা ইউনিয়নের গহিন বনের ভেতর অবৈধভাবে গড়ে ওঠা ২০টি কাঠ পোড়ানো কয়লার চুল্লি যৌথ অভিযানে ধ্বংস করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো: মজিবর রহমান ও মো: রাসেল হোসাইন- প্রত্যেককে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। যৌথবাহিনী গায়রা বেতিল এলাকায় সাতটি, আজগানা মহিষবাথান চারটি ,আজগানা খালের পাড় দুইটি, আজগানা বালিটেকি তিনটি, আজগানা গ্রামে চারটিসহ মোট ২০টি কয়লার চুল্লি ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার ভূমি মো: মাসুদুর রহামন জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102