মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইলে ওয়ার্ড মাস্টার প্রতিযোগীতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ইংরেজি শিক্ষায় ভীতি দূর এবং ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের অধিক আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষে উপজেলা ভিত্তিক  ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

“শব্দ শিখুন, ভাষা শিখুন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি এ অনুষ্ঠানের আয়োজনের আয়োজন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এসময়  স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন,একাডেমিক সুপার ভাইজার মোঃ ফকরুল ইসলাম,ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজহারুল ইসলাম,মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজ্জদ হোসেন,ঘাটাইল মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী,ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মো: কামাল হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০জন প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স  মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।উক্ত ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় উপজেলার ৪১ টি উচ্চ বিদ্যালয়ের ১২৩ জন শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতায় পাঁচজন শিক্ষার্থীকে বিজয়ী করে অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102