মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে তাওহীদ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় বাড়ির পাশের একটি পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়। সে ওই এলাকার শরীফ আহমেদের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রায়হান ফকির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

শিশুটির দাদা মরতুজ আলী বলেন, তাওহীদ বাড়িতেই খেলা করছিল। বিকেল ৪টার দিকে হঠাৎ তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় আধা ঘণ্টা পর বাড়ির পাশে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রায়হান ফকির বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। ইসিজি করানো হলে তাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102