মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এদেশের মাটিতে আর কোন দিন যেন কোন ফ্যাসিস্ট কোন স্বৈরাচার ভর করতে না পারে-সাঈদ সোহরাব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭০ বার পড়া হয়েছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, এদেশের মাটিতে আর কোন দিন যেন কোন ফ্যাসিস্ট, কোন স্বৈরাচার ভর করতে না পারে। বাংলাদেশ যেন আর কোন দিন নিপীড়ক নির্যাতনের দেশ হতে না পারে। এটাই হোক আমাদের অঙ্গীকার।

গত শুক্রবার রাতে মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদরাসার ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ২৩তম তাফসীরুল কুরআন মাহফিলে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

ইসলামী যুব কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা। সভায় কুরআনের প্রধান তাফসীরকারক হিসেবে আলোচনা করেন আল্লামা হাসান জামিল।

সাঈদ সোহরাব তাঁর বক্তৃতায় বলেন, বিগত ফ্যাসিন্ট সরকার দেশে ধর্মীয় মাহফিল বন্ধ করে রেখেছিল। মাহফিলে ধর্মীয় বক্তাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে তাদের অপমান করা হতো। দেশের মানুষ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে।

অন্তবর্তী সরকার আগামীতে দেশে যে ভোটের আয়োজন করবে সেখানে আপনারা সবাই ভোট দিবেন। আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ গণতান্ত্রিক উপায়ের আমরা একটি সুন্দর দেশে ও সুন্দর সরকার ফিরে পাবো।

তিনি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যাবেন জানিয়ে উপস্থিত মুসল্লীদের কাছে দোয়ার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102