মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

মির্জাপুরের দুই ইউনিয়নে প্রশাসক, একটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬৫ বার পড়া হয়েছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক এবং একটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। রোববার জেলা প্রশাসক শরীফা হক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম।
পত্রে উল্লেখ, উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রউফ, আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ও গোড়াই ইউনিয়ন পষিদের চেয়ারম্যান হাজী হুমায়ূন কবীর দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত রয়েছেন। পরিষদের কার্যক্রম সচল রেখে জনসেবা অব্যাহত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রস্তাবের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ৩৩, ১০১, ১০২ অনুযায়ী ফতেপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, আনাইতারা ইউনিয়ন পরিষদে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেনকে নিয়োগ করা হয়েছে। এছাড়া উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. কামরুজ্জামানকে। তিনি পরিষদের দুই নম্বর প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনার পর থেকেই সংশ্লিষ্ট ইউনিয়ন পরিরষদের প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন শুরু করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102