মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুরে সার্ভেয়ারের উপর হামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মেয়েকে মাদরাসায় দিয়ে ফেরার পথে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় কামরুল ইসলাম (৪২) নামে এক ভূমি পরিমাপকের (সার্ভেয়ার) ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে কামরুলের ওপর হামলা হয়েছে।

গোপালপুর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ বলেন, “এ ঘটনায় হেমনগর ফাঁড়ির ইনচার্জকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার হেমনগর ইউনিয়নের নারুচী এলাকায় হামলার ঘটনাটি ঘটে। আহত কামরুল একই গ্রামের গনি খাঁর ছেলে।

কামরুলের বোন বেবী খানম বলেন, “আজ সকালে কামরুল তার মেয়েকে নিয়ে নারুচীর একটি মাদরাসায় যান। মেয়েকে সেখানে রেখে ফেরার পথে লাল খা, রাসেল শেখ, নুরু মিয়া, সামাদসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে কামরুলের ওপর হামলা করে। হামলায় কামরুল গুরুত্বর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলাটি হয়েছে।”

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিশাদ সাঈদা বলেন, “সকালে আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102