মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

সখীপুরে সংঘর্ষের ঘটনায় মামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ চলাকালে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলকর্মী আহত হওয়ায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল (৯ ডিসেম্বর) তালত্বলা চত্বরে উপজেলা বিএনপির আয়োজিত সমাবেশে দুই পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ছাত্রদলকর্মী নাঈম শিকদার বাদী হয়ে সখিপুর থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলা বিএনপির সভাপতির বক্তব্যের প্রায় শেষ ভাগে পোস্ট অফিসের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের একটি মিছিল তালত্বলা চত্বরে আসার পথে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে নাঈম শিকদার গুরুতর আহত হলে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগীর দাবি,তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়েছে। এ ঘটনায় সখিপুর থানায় এজাহারভুক্ত মামলায় ৩১জনসহ অজ্ঞাত আসামি করা হয়েছে।

এবিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে দ্রুত আসামি গ্রেপ্তারের চেষ্টা করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102