মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সখীপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সখীপুরে মোটরসাইকেল নিয়ে অসুস্থ রোগীকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রমজান আলী (৩৫)র মৃত্যু হয়েছে। সোমবার সকালে সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের সিংলাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। এ সময় মোটরসাইকেল থেকে সটকে পড়ে নিহত রমজান আলীর বাবা রুস্তম আলীকে (৬৫) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, বাইকযোগে বাবা-ছেলে বাড়ি থেকে কালিহাতী এলাকায় এক রোগী দেখার উদ্দেশ্যে রওনা হয়।

তারা সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা একটি সিএনজি’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছেলে রমজান আলী ঘটনাস্থলেই মারা যায় এবং গুরুতর আহত পিতা রুস্তম আলীকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায়, সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102