মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাংগাইলে প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে অব‌্যাহ‌তি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ম‌হেড়া পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রে প্রশিক্ষণরত ১৪ জন কনস্টেবলকে অব‌্যাহ‌তি দেওয়া হ‌য়েছে। বৃহস্প‌তিবার (২ জানুয়া‌রি) পু‌লিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত আদে‌শে ১৪ জনকে অব্যাহতি প্রদান করা হয়।

আদে‌শে বলা হ‌য়ে‌ছে, ‘শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে অদ্য ২ জানুয়া‌রি অপরাহ্ণ হতে প্রশিক্ষণ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো।’

এদিকে অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবলরা রা‌তেই ট্রেনিং সেন্টার ত‌্যাগ ক‌রে যার যার বাড়িতে রওনা হ‌য়েছেন ব‌লে জানা গে‌ছে।

জানা গে‌ছে, গত ২৪ জুন থে‌কে ৫৪তম ব্যাচের টাঙ্গাইলের ম‌হেড়া‌ পু‌লিশ ট্রেনিং সেন্টারে ৭৯৩ জ‌নের ৬ মাস মেয়াদি মৌ‌লিক প্রশিক্ষণ শুরু হয়। এদের মধ্যে ৬ জন অসুস্থ হওয়ায় তা‌দের বা‌দ দেওয়া হয়। পরবর্তীতে ৭৮৭ জন কনস্টেবল প্রশিক্ষণ নিচ্ছিলেন। ১৯ ডিসেম্বর প্রশিক্ষণরত ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠা‌ন হওয়ার কথা থাকলেও তা‌রিখ পরিবর্তন ক‌রে ১২ জানুয়া‌রি করা হয়।

অ্যাডিশনাল ডিআইজি মাহফুজা আক্তার স্বাক্ষরিত বাতিল হওয়া কুচকাওয়াজের চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রাপ্তদের ৬ (ছয়) মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গত ২৪-০৬-২০২৪ তারিখ হতে ৭টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, সারদা, রাজশাহী; পুলিশ ট্রেনিং সেন্টার, (টাঙ্গাইল, নোয়াখালী, খুলনা, রংপুর); পিএসটিএস, বেতবুনিয়া, রাঙামাটি ও এএসটিসি, খাগড়াছড়িতে চলমান রয়েছে। চলমান প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ গত ১৯ ডিসেম্বর ২০২৪ খ্রি. নির্ধারিত ছিল। অনিবার্য কারণবশত সমাপনী কুচকাওয়াজ সাময়িকভাবে স্থগিত করা হয়। উক্ত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ আগামী ১২ জানুয়া‌রি পুনর্নির্ধারণ করা হয়েছে।

অব্যাহতি পাওয়া কন‌স্টেবলরা বলেন, ১৯১‌ দিন প্রশিক্ষণ হ‌য়ে‌ছে। পা‌সিং প্যারেড হওয়ার কথা থাক‌লেও তা‌রিখ প‌রিবর্তন করা হ‌য়েছে। আজ‌ হঠাৎ অব‌্যাহ‌তির চি‌ঠি দেওয়া হয়। শৃঙ্খলা ভঙ্গের কোনো কাজ না ক‌রেও আমা‌দের চা‌ক‌রি থে‌কে অব‌্যাহ‌তি দেওয়া হলো। আওয়ামী লীগ সরকা‌রের সময় নি‌য়োগ হওয়ায় অব‌্যাহ‌তি দেওয়া হ‌য়েছে।

ম‌হেড়া পু‌লিশ ট্রেনিং সেন্টারের পু‌লিশ সুপার সা‌হেদ মিয়া বলেন, এই বিষ‌য়ে পু‌লিশ হেডকোয়ার্টার ছাড়া আমরা কোনো বক্তব‌্য‌ দি‌তে পার‌বে না।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102