মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, নির্বাচন জনগণের অধিকার-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘আজকে অনেকেই অনেক কথা বলছে, সংস্কার আগে না নির্বাচন আগে। আমরা বলতে চাই সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি চলতেই থাকবে। নির্বাচন জনগণের অধিকার।

জনগণ পছন্দের মতো একটি সরকার প্রতিষ্ঠিত করবে। এই দেশের মালিক হচ্ছে জনগণ।’

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের আশেকপুর এবং পুরাতন বাসস্ট্যান্ডে সিএনজিচালিত অটো শ্রমিক ও অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

বিএনপি জনগণের দল দাবি করে যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘এ জন্য জনগণ বিএনপিকে ভালোবাসে।

আগামী দিনে দেশে ভোটের রাজনীতি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।’

ভোট নাগরিকের অধিকার জানিয়ে তিনি বলেন, ‘ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিগত ফ্যাসিবাদ সরকার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ২০১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারি নাই।

বাংলাদেশের মানুষ সেই অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। সে জন্য মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মীরা গুম, খুন হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু ও জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102