মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে সরিষার বাম্পার ফলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) উপজেরা কৃষি অফিসার মাহমুদা খানম জানান, বারি জাতের সরিষার ভাল ফলন হওয়ায় কৃষরা খুঁশি। ভালো দাম পাবেন বলে আশা করছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে মির্জাপুর উপজেরায় ১৪ হাজার ৭৯০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ বেশি হয়েছে। এর মধ্যে উচ্চ ফলনশীল জাতের বারি সরিষা-১৭ আবাদ হয়েছে ৫২ হেক্টর, বারি জাতের ১৪ আবাদ হয়েছে ১১ হাজার ২৬৮ হেক্টর, বারি জাতের ৯ আবাদ হয়েছে ৪৬০ হেক্টর, বিনা জাতের ৯ আবাদ হয়েছে ২৯ হেক্টর, বিনা জাতের ১১ আবাদ হয়েছে ১০৬ হেক্টর এবং উফসি স্থানীয় জাতের টুরি-৭ আবাদ হয়েছে ২ হাজার ৮৭৫ হেক্টর।

উপজেলার ভুশুল্যা গ্রামের কৃষক শামীম, হাছেন ও জুলহাস জানিয়েছেন, উপজেরা কৃষি বিভাগের কর্মকর্তাদের সহায়তা ও পরামর্শে বিনামূল্যে বীজ ও সার পেয়ে উচ্চ ফলনশীল সরিষা বারি জাতের ভাল ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনের অন্যতম কারণ। তারা আশা করছেন বাজারে ভালো দাম পাবেন।

এ ব্যাপারে উপজেরা কৃষি অফিসার মাহমুদা খানম বলেন, চলতি মৌসুমে মির্জাপুর পৌরসভা ও উপজেলার ১৪ ইউনিয়নে ১৪ হাজার ৭৯০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর মধ্যে বারি জাতের সরিষা ১৭, ১৪, ৯ এবং বিনা ৯ ও ১১ জাতের সরিষার বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফলন খুবই ভাল হয়েছে এবং হাট বাজারে কৃষকরা ভালো দাম পাবেন বলে আশা করছেন তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102