মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় মাহিন্দ্রাচালকের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে রডবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. আজমান মণ্ডল (৩৮) নামে এক মাহিন্দ্রাচালকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দেউলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিন্দ্রা চালক দেউলাবাড়ী ইউনিয়নের চক-পাকুটিয়া গ্রামের উদয় মণ্ডলের ছেলে। জানা যায়, মধুপুর থেকে খালি মাহিন্দ্রা নিয়ে বাড়িতে ফেরার পথে দেউলাবাড়ী এলাকায় পৌঁছালে মধুপুরগামী একটি রডবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আজমান নিহত হন। ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি উত্তেজিত জনতা আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের লোকজনকে বুঝিয়ে দেয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102