মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

ভূঞাপুরে আওয়ামীলীগের ২১ নেতাকর্মী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনা করে আওয়ামী লীগের ২১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলররাও রয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

পুলিশ জানায়, টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় গতকাল সোমবার রাতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গ্রাম পর্যায়ে এসব অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকমীদের আটক করা হয়। পরে আটক এসব নেতাকর্মীদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জেলার কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ তালুকদার, দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও কোকডহরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া বলেন, “গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

ভূঞাপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, “গ্রেপ্তারকৃতরা টাঙ্গাইল সদর থানার নাশকতা মামলার আসামি। তাদের টাঙ্গাইল সদর থানায় পাঠানো হয়েছে।”

এছাড়া, মধুপুরে একজন, গোপালপুরে চারজন, ঘাটাইলে দুইজন, টাঙ্গাইল সদরে চারজন, মির্জাপুরে তিনজন, সখীপুরে একজন এবং নাগরপুর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102