মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে আওয়ামীলীগ নেতা মীর লতিফ আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ‘অপারেশন ডেভিল হান্টের’ অভিযানে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মীর লতিফ মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মীর লতিফ মাহমুদ উপজেলার আজগানা গ্রামের মীর ছাত্তারের ছেলে।

জানা গেছে, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়।

এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। পুলিশ ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে মীর লতিফ মাহমুদকে গ্রেপ্তার করেছে।

ডেভিল হান্ট অপারেশনে এ পর্যন্ত মির্জাপুর উপজেলা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, হিমেলের মায়ের করা মামলার তদন্তে উপজেলা আওয়ামী লীগ নেতা মীর লতিফের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠায় বলে জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102