মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুরে ১৪ হাফেজকে পাগড়ী প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ বরেণ্য ওলামায়ে কেরাম, স্থানীয় রাজনীতিবিদ ও প্রশাসনের উপস্থিতিতে, টাঙ্গাইলের গোপালপুর গোহাটা সংলগ্ন কোনাবাড়ি মারকাজুল কুরআন মাদরাসার ১৪জন হাফেজকে পাগড়ী প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পাগড়ী প্রদান শেষে হাফেজে কুরআন এর বাবাদের টুপি উপহার দেয়া হয়।
গতকাল বিকালে মাদরাসা ভবনে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার মুতাওয়াল্লী মো. আ. ছাত্তার এর সভাপতিত্বে, পাগড়ী প্রদান ও দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদরাসার প্রিন্সিপাল, শাইখুল হাদিস, মুফতি আশরাফুজ্জামান কাশেমী। প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য আলহাজ্ব মো. মারুফ তালুকদার রাহিম।
হাফেজ মাওলানা আবুবকর সিদ্দিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ভুঞাপুর আসাদুজ্জামান খান দারুল উলুম মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, জামিয়া নিজামিয়া বরুরিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি নূর মোহাম্মদ, গোহাটা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নাজির সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, থানা অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিনসহ স্থানীয় ওলামায়ে কেরাম, অভিভাবক ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102