মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে অধ্যক্ষের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ হাসান আলীর ‍বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে শিক্ষার্থীরা। বহিরাগতদের নিয়ে ওই শিক্ষক কলেজে প্রবেশের চেষ্টা করলে হট্টগোলের ঘটনা ঘটে বলে জানা গেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কলেজ সূত্রে জানা গেছে, লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাসান আলীকে কলেজের গাছ কাটা, সরকারি টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগে আরও এক বছর আগে বহিষ্কার করা হয়। এসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে গোলাম রব্বানী রতনকে দায়িত্ব দেয়া হয়। তবে বুধবার সাবেক অধ্যক্ষ হাসান আলী বহিরাগত লোকজন নিয়ে কলেজে প্রবেশের চেষ্টা করে। এসময় কলেজের পরীক্ষা চলছিল। পরীক্ষার হল থেকে একজন শিক্ষককে টেনে বের করে দেওয়ার অভিযোগ ওঠে হাসান আলীর বিরুদ্ধে। এ ঘটনার জেরে পরীক্ষা স্থগিত করে বিক্ষোভ করতে শুরু করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে ঝাড়ু মিছিল বের করেন তারা।

কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন বলেন, সাবেক অধ্যক্ষের যোগদান নিয়ে কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে। এছাড়া আইনশৃঙ্খলা অবনতির হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের আশ্বাস দেওয়ার পর তারা আন্দোলন প্রত্যাহার করে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102