মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চলন্ত বাসে ডাকাতির ঘটনায় ৩ জন আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে ঢাকার সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে টাঙ্গাইল ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। এছাড়া দায়িত্বে অবহেলার কারণে মির্জাপুর থানার ডিউটি অফিসার আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের শহিদুল ইসলাম ওরফে মহিদুল মুহিত (২৯), শরীয়তপুরের জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো: সবুজ (৩০) ও ঢাকার সাভারের টানগেন্ডা এলাকার শরীফুজ্জামান ওরফে শরীফ (২৮)।

তাদের মধ্যে শহিদুল ইসলাম ওরফে মহিদুল মুহিতের বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় একটি এবং ঢাকার সাভার মডেল থানায় একটি বাস ডাকাতি মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। শনিবার দুপুরে পাঁচদিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়।

গত ১৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে এ ডাকাতি ও শ্লীলতাহানির এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ওই বাসের যাত্রী ওমর আলী অজ্ঞাত আট থেকে নয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে ডাকাতির ঘটনায় বাসের সুপারভাইজার, চালক ও সহকারী চালককে গ্রেফতার করা হলেও তাদের জামিন দেন আদালত।

মামলার এজাহারে বলা হয়, ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও দামি জিনিসপত্র লুট করে নেয়। পরে বাসে থাকা দু’জন নারীর শ্লীলতাহানি ঘটায় ডাকাতেরা।

পুলিশ সুপার বলেন, ‘চলন্ত বাসে ডাকাতি ও যৌন নির্যাতনের ঘটনায় সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি ছুরি এবং ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়। বাকি অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া ডাকাতির সময় বাসে নারী যাত্রীদের ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে নারী যাত্রীদের শ্লীলতাহানির সত্যতা পাওয়া গেছে। গ্রেফতাররাও প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102