মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

মির্জাপুরে মারকাজু আজিজুল মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে মারকাজু আজিজুল মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার শ্রীহরিপাড়ার রাজনগর লালু মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। এতে মাদরাসার ছাত্র-শিক্ষকের কোনো ক্ষতি না হলেও টিনের একটি ভবন, পুস্তক, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে গেছে বলে জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার তারাবির নামাজ শেষে মাদরাসার ছাত্র ও শিক্ষকগণ ঘুমিয়ে পড়েন।

রাত সাড়ে বারোটার দিকে মাদরাসার একটি কক্ষে অগ্নিকাণ্ডের সূচনা হয়। ছাত্রদের চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে রাত একটার দিকে মির্জাপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই মাদরাসার টিনের বিশাল একটি ঘর, পুস্তক, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়।

মির্জাপুর ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আব্দুল করিম জানান, খবর পেয়ে রাত একটার দিকে স্টেশন অফিসার বেলায়েত হোসেনেব নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা কাজ করে আড়াইটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102