মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

গোপালপুরে বিএনপিতে অনুপ্রবেশ নিয়ে হাতাহাতিতে আহত ২ জন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপিতে অনুপ্রবেশ নিয়ে তর্কবিতর্কের জেরে। টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের সূতী কালিবাড়ীতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী লিয়াকতের ছেলে স্মরণ(২০) এবং আভুঙ্গী মহল্লার হাসান আলীর ছেলে মো. মারুফ (২১)।

মঙ্গলবার রাত ৯টার এই ঘটনা ঘটে, আহতদের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক স্মরণকে ও মারুফকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করেন‌। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান বলেন, দুই গ্রুপেই আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে, আওয়ামীলীগ নেতা সুরুজের সাথে তাদের বিভিন্ন সময়ের ছবি রয়েছে। অনুপ্রবেশকারীদের উস্কানিতেই বিএনপিরা এই মার খেয়েছে, আওয়ামীলীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশকারীরাই মূলত এই ঘটনা ঘটিয়েছে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. চাঁনমিয়া বলেন, উভয় গ্রুপের আওয়ামীলীগ সংশ্লিষ্টতা রয়েছে,তারা বর্তমানে বিএনপির প্রশ্রয়ে চলাফেরা করে। এনিয়ে বাগবিতণ্ডা সৃষ্টি হলে সুতি কালিবাড়ী বাজারের মিঠুনকে মারধর করা হয়, পরে মিঠুন দলবল নিয়ে স্মরণ গ্রুপের উপর আক্রমণ করে।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ঘটনা সম্পর্কে অবগত আছি, অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102