মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

মির্জাপুরে পাওনা টাকা না দেয়ায় বাড়ির মাটি কেটে নিল যুবদল নেতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে পাওনা টাকা না পেয়ে দেনাদারের বাড়ির উঠানের লাল মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মাসুদ সিকদার নামে যুবদলের সাবেক এক নেতার বিরুদ্ধে।

মাসুদ সিকদার গত বৃহস্পতি ও শুক্রবার রাতে আজগানা ইউনিয়নের ভালুকাচালা গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে আজাহার মিয়ার বসতবাড়ির মাটি ভেকু মেশিন দিয়ে কেটে নেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাসুদ সিকদার মির্জাপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক।

ভুক্তভোগী আজাহার মিয়া গণমাধ্যমকর্মীদের জানান, গতবছর মাসুদ সিকদারের কাছ থেকে বাকিতে এক লাখ টাকার ইট নিয়ে ঢাকার একটি সাইটে দেন তিনি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকার ওই ব্যবসায়ী ইটের টাকা না দিয়ে গা ঢাকা দেন। এরপর মাসুদ সিকদার ইটের টাকার জন্য তাকে নানাভাবে তাগাদা দিতে থাকেন। একপর্যায়ে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন মাসুদ সিকদার। গত বৃহস্পতি ও শুক্রবার রাতে মাসুদ ভেকু মেশিন দিয়ে আজাহার মিয়ার বাড়ির উঠানের লাল মাটি কেটে ভাড়ি ড্রাম ট্রাকে ভাটায় বিক্রি করেন।
আজাহার মিয়া গণমাধ্যমকর্মীদের বলেন, ‘পুরো আজগানা গ্রামটা তাদের পরিবারের কাছে জিম্মি। তাদের ভয়ে কেউ কথা বলতে পারে না। আমি এর উপযুক্ত বিচার চাই।’

এ বিষয়ে যুবদল নেতা মাসুদ সিকদারের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এলাকার কয়েকজন জানান, মাসুদ সিকদার আজগানা ইউনিয়নের আজগানা এলাকার বিভিন্ন স্থান থেকে রাতের আধারে টিলার লালমাটি কেটে ভাটায় বিক্রি করে আসছিলেন। এ অভিযোগে তাকে একাধিকবার জরিমানাও করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। তারপরও থামেনি তার লাল মাটির টিলা কাটা।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102