মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

মির্জাপুরে মসজিদে জুতা চুরি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের দুই মসজিদে জুতা চুরির ঘটনা ঘটেছে। চোর উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদ ও থানা মসজিদ থেকে কমপক্ষে ১৫/২০ জন মুসুল্লির জুতা চুরি করে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে তারাবির নামাজের সময় এই জুতা চুরির ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, মির্জাপুর থানার এসআই খাইরুল বাসার, এএসআই শাজাহান হোসেন, মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমানসহ ১৫/২০ জন মুসুল্লির জুতা চুরি হয়েছে।

মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান বলেন, প্রতিদিনের মতো কেন্দ্রীয় জামে মসজিদের ভেতরে জুতার বাক্সে জুতা রেখে তারাবির নামাজ আদায় করি। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় দেখি বাক্সে জুতা নেই। এরমধ্যে আরো কয়েকজন মুসুল্লিও জানান তাদের জুতাও পাচ্ছেন না।

মির্জাপুর থানা মসজিদের তারাবারি নামাজে অংশ নেওয়া মির্জাপুর থানার এএসআই শাজাহান হোসেন ও নিয়মিত মুসুল্লি হাজী মনিরুজ্জামান জানান, নামাজ শেষে বের হওয়ার সময় দেখেন তাদের জুতা চুরি হয়ে গেছে।

মির্জাপুর থানা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফরিদ হোসাইন বলেন, মাঝে মধ্যেই মসজিদ থেকে মুসুল্লিদের জুতা চুরি হয়ে থাকে। মসজিদ থেকে জুতা চুরি হওয়াকে মানুষের নৈতিক অবক্ষয় বলে মনে করেন তিনি। এক সঙ্গে সদরের দুই মসজিদ থেকে এত জুতা চুরির ঘটনায় মুসুল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর জানান, মসজিদ থেকে দুবার তার জুতা চুরি হয়েছে।

মির্জাপুর থানা ওসি মোশারফ হোসেন বলেন, ‘মসজিদে জুতা চুরির বিষয়টি জগন্যতম অপরাধ।’ খোঁজ নিয়ে এ অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102