মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি

মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশকে হত্যার হুমকি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৬৫৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে সিংগাইর থানা চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার জীবন (৪৪) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৫)।

সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) পার্থ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিংগাইর থানার একটি নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর রাত ৯টার দিকে কয়েকজন লোক থানায় এসে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়। এ সময় শফিকুল ইসলাম সরকার জীবন ও শফিকুল ইসলাম নামের যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মদ্যপ অবস্থায় থাকার কারণে রাতেই সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা করানো হয়।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, পুলিশ সদস্যকে হত্যার হুমকি এবং মদপানের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুই যুবদল নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102