মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি

ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ঘরের আলমারি ভেঙে ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

শুক্রবার (১৫ মে) গভীর রাতে উপজেলার মাটিকাটা এলাকায় মঞ্জরুল ইসলাম ঠান্ডুর বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি গোবিন্দাসী বাজারের ওষুধ ব্যবসায়ী।

ভুক্তভোগী মঞ্জরুল ইসলাম ঠান্ডু জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। সকালে ঘরের দরজা খোলা দেখতে পান তিনি। ভেতরে আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখেন। ঘরে থাকা দু’টি স্টিলের আলমারির ড্রয়ারের তালা ভাঙা ছিল। রাতের যেকোনো সময় চোরের দল ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ৪০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাব্বির রহমান জানান, বসতবাড়িতে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102