মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

‘দাগি’র বিশেষ প্রদর্শনীতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ

বিষেশ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

দেশের শিল্পী সমাজের একাংশ প্রতিবাদ জানালো ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যার। ৭ এপ্রিল রাতে রাজধানীর একটি আধুনিক প্রেক্ষাগৃহে ছিল ’দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনী। আয়োজনে উপস্থিত অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজক এবং সাংবাদিকরা এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মৌন প্রতিবাদে অংশ নেন।

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ৭ এপ্রিল সারা বিশ্বে ডাকা হয় ’গ্লোবাল স্ট্রাইক’। এতে সমর্থন জানান এদেশের সাধারণ মানুষ। পূর্ব পরিকল্পিত হওয়ায় একইদিনে অনুষ্ঠিত হয় ’দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনী। তবে শিল্পী ও সাংবাদিক সমাজের একাংশ সেই প্রতিবাদকে সমর্থন করতে ভোলেননি। আয়োজনেই গণহত্যার প্রতিবাদ জানিয়ে অংশ নিয়েছেন বিশেষ প্রদর্শনীতে।

আয়োজনে উপস্থিত ছিলেন ’দাগি’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, সিনেমার সহ–প্রযোজনা প্রতিষ্ঠান চরকির সিইও রেদওয়ান রনি, নির্মাতা শিহাব শাহীন, সাংবাদিক–সাহিত্যিক সাজ্জাদ শরিফ ও আনিসুল হক।

অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, আফরান নিশো, তমা মির্জা, সুমন আনোয়ার, সুষমা সরকার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, সোহেল মন্ডল, সাদিয়া আয়মান, নির্মাতা শরাফ আহমেদ জীবন, রায়হান রাফী, জাহিদ প্রীতমসহ অনেকে। সংগীতশিল্পী সাজিদ সরকার, মাশা ইসলামও সামিল ছিলেন প্রতিবাদে।

নীরবতা পালন শেষে আমন্ত্রিত অতিথিদের সামনে কথা বলেন ’দাগি’ সিনেমার সংশ্লিষ্টরা এবং এর পরেই শুরু হয় বিশেষ প্রদর্শনী। সিনেমা দেখে রায়হান রাফী জানান, ’দাগি’ পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। শরাফ আহমেদ জীবন বলেন, ‘দাগি হৃদয়ে দাগ কেটে গেছে। সিনেমার ঢং অনুযায়ী এখানে আফরান নিশো সবচেয়ে মানানসই। এই চরিত্রে অন্য কেউ হলে হতো না।’

সংগীতশিল্পী মাশা ইসলাম উচ্ছ্বাস নিয়ে জানান, গল্পের সঙ্গে গানগুলো সুন্দরভাবে মিলে গেছে। তিনি বলেন, ’সবার সঙ্গে বড় পর্দায় নিজের গাওয়া গান শুনতে ও দেখতে ভালো তো লাগেই। তবে সবচেয়ে ভালো লেগেছে গানের ব্যবহার। গল্পের সঙ্গে একদম মিলে গেছে।’

বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি এবং নির্মাতা মেহেদী হাসান হৃদয় উপস্থিত ছিলেন ’দাগি’র বিশেষ প্রদর্শনীতে। তারা এর ভূয়সী প্রশংসা করেন। নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, ‌‌‘খুবই সুন্দর গল্প এবং নির্মাণের সিনেমা ‘দাগি’। শিহাব শাহীন ভাই এবং আফরান নিশো ভাইকে নিয়ে আমার কিছু বলার নাই। আমি সিনেমাটা খুব উপভোগ করেছি।’

প্রযোজক শাহরিন আক্তার সুমিও সিনেমাটি দেখে তার মুগ্ধতার কথা জানান। বলেন, ’চমৎকার নির্মাণের সিনেমা ’দাগি’।’

বিশেষ প্রদর্শনীসহ চতুর্থবারের মতো দাগি দেখলেন নির্মাতা জাহিদ প্রীতম আর দ্বিতীয়বারের মতো দেখলেন নৃত্যশিল্পী হৃদি শেখ। দুজনেই এই সিনেমা এবং সিনেমার মূল চরিত্র আফরান নিশোর প্রশংসা করেন। হৃদি শেখ জানান, সিনেমাটি দেখে মনে হয়েছে তার মায়েরও দেখা উচিত ’দাগি’।

রাজধানীর সিনেপ্লেক্সসহ দেশের আরও কিছু প্রেক্ষাগৃহে মহাসমারোহে চলছে ’দাগি’। ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির দিন থেকেই দর্শকদের উপচেপড়া ভিড় সিনেমাটি দেখতে। ’দাগি’ দেখে সাধারণ দর্শকরা নানা মন্তব্য করছেন এবং তার প্রায় সবই ইতিবাচক। যা দারুণভাবে অনুপ্রাণিত করছে নির্মাতা শিহাব শাহীনকে। জানালেন, প্রায়ই দেখছেন কে কী বলছে সিনেমাটি দেখে। শো হাউজফুল হবার খবর তাকে আনন্দিত করে তুলছে।

দর্শকদের এই ভালোলাগা আরও আশা জাগাচ্ছে প্রযোজকদের। বিশেষ প্রদর্শনীতে আরও নতুন কিছু পাবার আশ্বাস দেন এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড–এর চেয়ারম্যান মহেন্দ্র সোনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102