মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সখীপুরে ছিনতাইকারীর আঘাতে আহত অটো চালকের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে ছিনতাইয়ের কবলে পড়া অটোরিকশাটি উদ্ধার হলেও চালক আবু হানিফ (৪৫) মারা গেছেন। ঘটনার ১৬ দিন পর গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হানিফের মৃত্যু হয়।

স্থানীয়দের জানান, নিহত হানিফ সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খানপাড়া এলাকার শামসুল হক খানের ছেলে। এর আগে গত ৫ এপ্রিল রাত ১০টার দিকে যাত্রী বেশে তিন ব্যক্তি হানিফকে কুপিয়ে তার অটোরিকশাটি নিয়ে যায়।

পরের দিন (৬ এপ্রিল) উপজেলার নলুয়া-কালমেঘা সড়কের কানু মার্কেট এলাকা থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়। ওই এলাকায় অটোরিকশাটি রেখে ছিনতাইকারীরা পালিয়ে গিয়েছিল।

পুলিশ ও নিহত আবু হানিফের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৫ এপ্রিল শনিবার রাত ১০টার দিকে সখীপুর পৌর শহর থেকে নলুয়া বাজারে যাওয়ার কথা বলে তিন ব্যক্তি আবু হানিফের অটোরিকশাটি ভাড়া করেন। পথে বোয়ালী বাজার পার হলে একটি পিকআপ হানিফের অটোরিকশার গতিরোধ করে।

এ সময় অটোরিকশায় থাকা যাত্রী বেশে ছিনতাইকারীদের একজন আবু হানিফের মাথায় চাপাতি দিয়ে কোপ দেয়। ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে হানিফকে পিকআপে তুলে তিন কিলোমিটার দূরে দেওদীঘি বাজারের কাছে ফেলে রেখে যায়। এদিকে ছিনতাইকারীদের একজন অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।রাত ১১টার দিকে স্থানীয়রা অটোচালক হানিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসায় আবু হানিফ কিছুটা সুস্থ হলে গত সোমবার তাকে সখীপুরে বাসায় আনা হয়েছিল। গতকাল মঙ্গলবার পুনরায় অসুস্থ হয়ে পড়লে ঢাকায় নেওয়ার পথেই রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ‘ঘটনার পরের দিনই পুলিশ অটোরিকশাটি উদ্ধার করে হানিফের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ছিনতাইকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করে যাচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102