মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে পৌর আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশিদ গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে মির্জাপুর বাজারের থানা রোডের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হারুন অর রশিদ পৌর এলাকার পোস্টকামুরী গ্রামের মৃত জামাল খানের ছেলে।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি কর্মসূচি চলছিল।

এ সময় বহিরাগত একদল দুস্কৃতিকারী হাইওয়ে থানায় হামলা করে। এতে আন্দোলনে অংশ নেওয়া গোড়াই লালবাড়ি এলাকার কিশোর হিমেলের দুই চোখ গুলিতে অন্ধ হয়ে যায়।এ ঘটনায় হিমেলের মা নাসিমা বেগম বাদী হয়ে মামলা করেন। পুলিশের তদন্তে ওই মামলার ঘটনায় হারুন অর রশিদের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102