মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেলদুয়ারে মোটর চুরির অভিযোগে নির্যাতনে এক যুবকের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের দেলদুয়ারে মসজিদের মোটর চুরির অভিযোগে নির্যাতনে নুর আলম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নুর আলম দেলদুয়ার উপজেলার আকন্দপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এরআগে সোমবার (২৮ এপ্রিল) উপজেলার পাথরাইল ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে আকন্দপাড়া জামে মসজিদের পানির পাম্পের মোটর চুরি হয়। ওই চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আকন্দপাড়া গ্রামের নুর আলম ও শহিদুলকে আটক করে মসজিদ কর্তৃপক্ষ। তাদের মসজিদের ভেতর নিয়ে ওই গ্রামের আবু বকর, আক্তার, মুসলেম ও আলমগীরসহ ৫-৬ জন যুবক হাত-পা বেঁধে মারধর করেন।

বুধবার দুপুর দেড়টার দিকে নুর আলম শরীরে ব্যথা অনুভব করলে তার বোন রহিমা চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102