মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে বিএনপি নেতার কারখানায় ডাকাতি ও লুটপাটের ঘটনায় মামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন ফকিরের কারখানায় ডাকাতি ও লুটপাটের ঘটনায় গতাকাল (শনিবার ৩মে) রাতে মামলা দায়ের করা হয়েছে।

উপজেলার মহিষমারা গ্রামে শুক্রবার দিবাগত রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের ফার্নেস অয়েল কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ফকির মাহবুব আনাম স্বপন ফকিরের ভাতিজা শরীফুল ইসলাম শরীফ এর উপস্থিতিতে কারখানার ইনচার্জ তাজুল ইসলাম বাদী হয়ে মধুপুর থানায় মামলাটি করেন। শরিফুল ইসলাম জানান, স্বপন ফকিরের খামারবাড়ির একাংশে ফার্নস অয়েল কারখানা রয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ওই কারখানার পেছনের গেট কেটে ১৫-১৬ জনের ডাকাতদল ফ্যাক্টরিতে প্রবেশ করে। ডাকাতেরা কারখানায় ঢুকেই অদূরে থাকা নৈশপ্রহরীর হাত-পা, মুখ বেঁধে ফেলে। এরপর ডাকাতেরা প্রধান ফটকের পাশে থাকা গার্ডকেও একইভাবে বেঁধে রাখে। পরে তারা বিদ্যুতের সুইচ বন্ধ করে কারখানার ট্রান্সফরমারের ভেতরের যন্ত্রপাতি খুলে নেয়। জেনারেটরের ঘরে গিয়ে মূল্যবান তার ও ব্যাটারিগুলো নিয়ে ভোর সাড়ে ৪টার দিকে ট্রাকযোগে মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি মধুপুর জোনাল অফিসের ডিজিএম এমাজ উদ্দিন সরদার বলেন, আনাম গ্রিন ফুয়েল এনার্জি অ্যান্ড রিসোর্স ফার্নেস ওয়েল কারখানার দুই শ কেভি ট্রান্সফরমারের যন্ত্রপাতি খুলে নিয়ে গেছে ডাকাতের দল। যার মূল্য ৪৫-৫০ লাখ টাকা। এ ছাড়া বৈদ্যুতিক মূল্যবান তার, কিছু নগদ টাকা নিয়ে যাওয়ার খবর শুনেছি।

এ ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল কবীর জানান, ডাকাতির ঘটনায় কারখানার সিকিউরিটি ইনচার্জ তাজুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫/১৬ জনকে করে মামলা দায়ের করেন। মামলার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102