মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

ভূঞাপুরে চাঁদা না দেওয়ায় ঠিকাদার‌কে হাতু‌ড়ি পেটা‌নোর অ‌ভি‌যোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৯৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুরে চাঁদার টাকা না দেওয়ায় এক ঠিকাদার‌কে হাতু‌ড়ি দি‌য়ে পেটা‌নোর অ‌ভি‌যোগ উঠে‌ছে বিএন‌পি নেতার বিরু‌দ্ধে। রবিবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার বামনহাটা বাজারে ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দিয়েছেন।

অ‌ভিযুক্ত বিএন‌পি নেতার নাম লাল মামুদ খান ওরফে লাল খা। তিনি পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক। লাল খাঁ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‍“আমার বিরুদ্ধে প্রতিপক্ষ মিথ্যা অপবাদ দিচ্ছে। পারিবারিক ছোট ঘটনাকে বড় বানানো হচ্ছে। আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।”

আহত ঠিকাদারের নাম ফারুক হোসেন। তিনি ভূঞাপুর পৌরসভার বামনহাটা প‌শ্চিমপাড়া গ্রা‌মের আব্দুল হা‌মিদের ছে‌লে।

আহত ঠিকাদারের ভাই মেহেদী হাসান জানান, ভূঞাপুর পৌরসভার বামনহাটা এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশলের অধীন চার‌টি ডাস্ট‌বিন নির্মাণের কাজ পে‌য়ে‌ছে তার ভাই ফারুক। সেই কা‌জের জন্য বিএনপি নেতা লাল খা ৬ লাখ টাকা চাঁদা দাবি ক‌রেন। টাকা দি‌তে অস্বীকার করায় হাতু‌ড়ি দি‌য়ে তার ভাইকে লাল খা পিটিয়ে আহত করেন। এসময় ভাইয়ের কা‌ছে থাকা ৬ লাখ টাকা লুট ক‌রেন তিনি। পরে স্থানীয়রা ফারুককে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে ভ‌র্তি ক‌রেন। এ ঘটনায় থানায় অ‌ভি‌যোগ দেওয়া হয়েছে।

ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, “থানায় অ‌ভি‌যোগ দি‌য়েছেন ভুক্ত‌ভোগী। সুষ্ঠু তদ‌ন্তের মাধ্যমে অপরাধীর বিচার হ‌বে। অভিযুক্ত নেতার (লাল খা) বিরুদ্ধে ব্যবস্থা নি‌তে পৌর ক‌মি‌টি‌কে জানানো হ‌য়ে‌ছে।”

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102