মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে বিধবা নারী পেল মাথা গোঁজার ঠাঁই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৪৭৭ বার পড়া হয়েছে

সহায় সম্বলহীন বিধবা নারী সামিরন বেওয়া। বাবা মায়ের সংসারে দুঃখে কষ্টে বড় হওয়ার পর বিয়ে দেন পাশ্ববর্তী গ্রাম ফইটামারির হাতেম আলীর সাথে। নিঃসন্তান অবস্থায় হাতেম আলী মারা যাওয়ার পর থেকে আজঅবদি দুঃখের শেষ নেই সামিরন বেওয়ার। না আছে তার রাতে মাথা গোঁজার মতো ঠাঁই। অন্যের বাড়ির রান্না ঘরের এক কোনে কোন রকমে রাত কাটিয়ে আসতেছেন সামিরন বেওয়া।

বলছিলাম টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মাগন্তিনগর গ্রামের অসহায় নারী সামিরন বেওয়ার কথা। এই অসহায় নারীর কথা শুনে তাঁকে মাথ গোঁজার ঠাঁই কতে দিতে ছুটে এলেন মধুপুর-ধনবাড়ীর দানবীর খ্যাত বিএনপি’র ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব) আসাদুল ইসলাম আজাদ। ১০মে শনিবার বিকেলে তিনি নিজের গাড়িতে করে ১৬ হাত ঘরের জন্য টিন,কাঠ, খাম ও লোহা লাটকি নিয়ে হাজির হলেন মাগন্তিনগর গ্রামে।

হিতৈষী ও বিএনপি থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মধুপুর উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের সন্তান দানবীর লে: কর্ণেল আসাদুল ইসলাম আজাদের। তিনি নিজে বসে থেকে কাঠমিস্ত্রীদের সাথে কাজ করেন।

এ বিষয়ে কর্ণেল আজাদ বলেন, সামির বেওয়া বৃদ্ধা মানুষ শোনলাম সে পরের বাড়ীতে রাতে ঘুমায়। তার নাকি কোনো সন্তানও নেই । তাই ওনার অসহায়ত্বের কথা শুনে আমি আর বসে থাকতে পারলাম না। আমার সাধ্যমতো চেষ্টা করেছি। এই ঘরটি তার জন্য বিশেষ প্রয়োজন ছিল। আমার প্রত্যাশা সমাজে যারা বিত্তবান আছেন এমন অসহায়ের পাশে দাড়ান। এটাই আপনাকে সারাজীবন মনে রাখবে। তাই কোন বাদবিচার না করেই তার ঘরটি নির্মাণ করছি। এটি আমার দায়িত্বের মধ্যে পরে। তাই করে দিচ্ছি। এমন কাজে আমরা বিত্তবানরা যদি এগিয়ে আসি তাহলে সমাজ সুন্দর হবে। তাই আমি বেশি বেশি যুব সমাজকে এইসব কাজে সম্পৃক্ত রাখতে চাই। যাতে তারা মানবিক কাজ করার আনন্দটা পায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপি’র মৎস্য বিষয় সম্পাদক মো: নুরুল আলম মেম্বার, উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মাসুদ, উপজেলা সাংস্কৃতিক দলের সহসভাপতি জাহিদুল ইসলাম, পৌর বিএনপি’র ২ নং ওয়ার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা যুবদলের মো: মিনহাজ হোসেন ও উপজেলা ছাত্রদল নেতা মোজাম্মেল হোসাইন প্রমূখ। পরে দোয়া ও মিষ্টি বিতরণের মাধ্যমে ঘর উত্তলনের কার্যক্রমের উদ্বোধন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102