মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাঙ্গাইলে পলাতক প্রধান শিক্ষক, সরকারি বইসহ ট্রাক জব্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৪৭৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি পাঠ্যবই বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলা মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান।

স্থানীয়রা জানান, এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান সরকারি পাঠ্যবই ২০ টাকা কেজি দরে কালো বাজারে বিক্রি করে দিয়েছিলেন। ক্রেতা ট্রাক বোঝাই বই নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ইউএনওকে খবর দেন। পরে ইউএনও আরাফাত মোহম্মদ নোমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহাম্মেদ বৃহস্পতিবার স্কুল ক্যাম্পাস থেকে বইসহ ট্রাকটি জব্দ করেন। বইগুলো মির্জাপুর নিয়ে যাওয়া হচ্ছিল। প্রধান শিক্ষক মো. মজিবর রহমানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে বলেও জানান স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ বলেন, নতুন বছরের পাঠ্যবইসহ একটি ট্রাক জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহাবুর রহমান বলেন, “বই বিক্রির বিষয়টি আমার জানা ছিল না।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলা শিক্ষা অফিসার বইসহ ট্রাক জব্দ করে থানায় পাঠিয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে শিক্ষক মো. মজিবর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলে তাকে পাওয়া যায়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102