মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মির্জাপুর আঞ্চলিক সড়ক বৃষ্টির পানিতে ধসে গেছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উত্তর পূর্বাঞ্চলের জনগুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক বৃষ্টির পানিতে ধসে গেছে। এতে উপজেলার চারটি ইউনিয়নের কমপক্ষে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার এই বেহাল দশা হলেও এলজিইডি রাস্তাটি মেরামত করেননি।

জানা যায়, মির্জাপুর উপজেলার উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকার চার ইউনিয়নের জনসাধারণের সদরে চলাচলের ব্যস্ততম আঞ্চলিক সড়ক।

উপজেলার আজগানা, তরফপুর, বাঁশতৈল ও লতিফপুর ইউনিয়নের কমপক্ষে ২০ গ্রামের হাজারো মানুষ তক্তারচালা ও পেকুয়া হয়ে পাথরঘাটা দিয়ে মির্জাপুর আঞ্চলিক সড়ক দিয়ে সদরে যাতায়াত করেন।

এছাড়া পার্শ্ববর্তী বাসাইল, সখিপুর ও ময়মনসিংহের কয়েকটি উপজেলার মানুষ মির্জাপুর হয়ে বিভিন্ন গন্তব্যে চলাচল করে থাকেন। সড়কটির বান্দরমারা পূর্বপাড়া এলাকায় জুলহাস খানের মার্কেটের সামনে প্রায় তিন সপ্তাহ আগে বৃষ্টির পানিতে কিছু অংশ ভেঙে যায়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রাক্টর চালক শফিকুল ইসলাম জানান, মির্জাপুর থেকে সিমেন্ট ভর্তি করে বান্দাচালা যাচ্ছিলেন। বান্দরমারা এলাকায় সড়ক ভাঙা থাকায় যেতে পারেননি। পরে তিনি প্রায় ১২ কিলোমিটার ঘুরে হাটুভাঙ্গা ব্রিজ হয়ে গন্তব্যে গেছেন।

বান্দরমারা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য জুলহাস খান বলেন, ‘তিন সপ্তাহ আগে বৃষ্টির পানিতে জনগুরুত্বপূর্ণ সড়কটির কিছু অংশ ভেঙে গেছে।

এতে যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তাটি দ্রুত মেরামত করা দরকার।’

উপজেলা প্রকৌশলী মহিরুল সাদ রিজন বলেন, ‘সরেজমিন পরিদর্শন শেষে দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামত করা হবে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102